মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরীঘাট থেকে তিন তাস নামধারী ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে পাটুরিয়া নৌপুলিশ।
আজ রাত ৯ টার দিকে ভাষা শহীদ বরকত ফেরী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ১ হাজার ৮ শত ৩৫ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো,
১। আমজাত হোসেন মন্ডল (৪২) ও ২। জহির ফকির (৪০)। এরা রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের বাসিন্দা।
পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কে.এম নজরুল ইসলাম জানান, টাকার বিনিময়ে ফেরীতে তিন তাস খেলার সময়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা'সহ চারটি করে মামলা রয়েছে।
জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM