ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ২ লাখ ৪৩ হাজার টাকার মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়ন।
রোববার (১৮ মে) সকাল দশটার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম জানান, আজ দিবাগত রাত সাড়ে চারটার সময় কালুপাড়া বিওপি’র সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে, রাতের বেলায় অন্ধকারের কারণে ফেন্সিল গুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা। আসামিদের ধরতে পরবর্তীতে এই অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM