সুজন খন্দকার গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার ৫নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি।
আজ রবিবার (১৮ই মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ।
এরআগে গতকাল সন্ধ্যায় ৫নং ফেরি ঘাটের বিপরীত পাশে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে । এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM