মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজা কাউসার আহমেদ ওরফে রকি (২৫) হত্যার ঘটনায় দেড় মাস পলাতক থাকার পর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (১৭ মে) বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রবিউল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে রবিউল ধারালো হাঁসুয়া দিয়ে ভাতিজা কাউসারকে কুপিয়ে গুরুতর জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে কাউসারের মৃত্যু হয়।
ঘটনার পর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং রবিউলের অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাঁকে ঢাকায় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পারিবারিক বিবাদের সূত্রপাত হয় কাউসারের চাচাতো বোনকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে। এর প্রতিক্রিয়ায় রবিউল তাঁকে কুপিয়ে হত্যা করেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM