রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী আলী মোহাম্মদ নুসায়ের ওরফে ইমন (৪০) ও মো: শাহিন (২৩)। আলী মোহাম্মদ নুসায়ের রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা পুকুরপাড় এলাকার মো: এসকেন্দার আলী ওরফে নোভেল মোল্লার ছেলে এবং শাহিন একই থানার ধরমপুর এলাকার মো: রবকুলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM