মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
জাতিসংঘ ঘোষিত “সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন” উপলক্ষে জয়পুরহাটে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে সচেতনতামূলক এই পথসভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর আলমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, জয়পুরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার, জিন্না আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আরাফাত হোসেন মুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় সড়কে নিরাপদে চলাচলে নানা রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বক্তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM