আজিজুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার এজাহার নামীয় আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা গোয়াল বাথান গ্রামের পরিমল ঢালীর ছেলে বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি ও নিষিদ্ধ আ. লীগের পাইকগাছা থানা যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক সুকুমার ঢালীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সুকুমার ঢালী থানার নাশকতা মামলার এজাহার নামীয় ২৩ নং আসামি,মামলা নং-৫।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নাশকতা মামলার এজাহার নামীয় আসামি সুকুমারকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM