কালুখালী উপজেলা প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমানঃ
রাজবাড়ীর কালুখালীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কালুখালি মদাপুর বাজার প্রাঙ্গণে। মদাপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও কালুখালী ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায়, এক বিশাল ওয়ালটন পন্য মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের এর আয়োজন করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। ডাঃ রাকিবুল হাসান আকাশ এমবিবিএস (ঢাকা) পি. জি. টি মেডিসিন, তিনি জন সাধারণের মাঝে সর্বপ্রকার চিকিৎসা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে জন সাধারণের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ওয়ালটন পণ্য মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মদাপুর বাজারের পল্লী চিকিৎসক মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুস সামাদ, মোঃ মফিজুল ইসলাম মদাপুর বাজার বণিক সমিতি। এছাড়া উপস্থিত ছিলেন কালুখালী ওয়ালটন প্লাজার ডেপুটি ম্যানেজার মোঃ মনিচুর রহমান, সেলস অফিসার মোঃ পলাশ, মোছাঃ আরিফা আক্তার প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM