ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরোঃ
১৩ মে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চলমান সিডিএফএ-মেয়র একাডেমি কাপ (অ-১৩)ফুটবলে শৃঙ্খলাভঙ্গ ও চরম অনিয়মের অভিযোগে
সিডিএফএ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা(সিজেকেএস)'র সকল কার্যক্রম থেকে ২ মৌসুম বা ২বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি ও টিমের কোচ কে..!
এছাড়া অবৈধ খেলোয়াড় খেলানোর দায়ে কোচ কে বিগত ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বললেও তা এড়িয়ে ২ রাউন্ডেও চরম হট্টগোল ও মারামারিতে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠে।
সেই প্রেক্ষিতে আজ ১৪ মে, মঙ্গলবার বিকেলে সিডিএফএ' র' সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারেরর বিষয়টি নিশ্চিত করেছেন ।
চিঠির সূত্রে জানা গেছে যে, বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি চলতি অ-১৩ একাডেমি কাপ ফুটবলের ১/২ জন রেজিস্ট্রেশন বিহীন খেলোয়াড় মাঠে নামিয়ে সুবিধা নিচ্ছেন খবরে বাইলজ ১০.১ধারা অনুযায়ী এবং বিপক্ষ দলের গাড়ি বহরে ইট পাটকল মারা , সমর্থকদের মারধর সহ বিভিন্ন অনিয়মের ঘটনায় অভিযুক্ত হওয়ায় টুর্নামেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM