তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় হল প্রভোস্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি সাদিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক সাবরিনা খাতুন, দপ্তর সম্পাদক সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি এবং বিতর্ক গবেষণা সম্পাদক নাহিদা সুলতানা উর্মি।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহিরা আহমেদ, রুনা লায়লা ও রিয়া আক্তার রুমা।
উল্লেখ্য, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতা এবং যুক্তিনির্ভর সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM