তারিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার ১৪ মে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন। তারা বলেন, “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো”, “একশান একশান, ডাইরেক্ট একশান”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই”, “খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই”।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, বর্তমান আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, রোকন উদ্দিন, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, স্বাক্ষর, উল্লাস, রোকনুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন তৌহিদুল, উৎস, মোহাম্মাদ আলী, রিয়াজ, মামুন, রায়হান, লিখন, সাদিক, তাপসসহ শতাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। তিনি বলেন, গতকাল শুধু সাম্যকে হত্যা করা হয়নি, স্বাধীনতার পরবর্তী পথচলাকেও হত্যা করা হয়েছে। সারা দেশের ছাত্রসমাজকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার যেভাবে চেপে বসেছে, তা সহ্য করা যায় না। যদি সাম্য হত্যার বিচার না হয়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলসহ জাতীয়তাবাদী আদর্শের সব সংগঠন রাজপথে দুর্বার আন্দোলনে নামবে।
সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। একদিকে Nobel জয়ী ড. ইউনুস যমুনার ধারে অবকাশ যাপন করেন, অন্যদিকে ছাত্রসমাজ মৃত্যুর মুখে পড়ে। কিছুদিন আগেও এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশের ছাত্রসমাজ কঠোর কর্মসূচিতে যাবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM