ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামে গাছ কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী উপজেলার বিনোদপুর গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলার রাকড়া গ্রামে অন্যান্য শ্রমিকদের সাথে গাছ কাঁটছিলেন শাজাহান আলী। দুপুরে গাছের একটি গাছ কাটার সময় ডাল পড়ে বৈদ্যুতিক তারের উপর। এ সময় তিনি গাছের ডাল সরাতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM