মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা। সেই দাবি-দাওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাক বিতন্ডার জেরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজ অডিটোরিয়ামের এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের সাথে তারা অশোভন আচরণ করে। এনিয়ে বাকবিতণ্ডা হলে শুরু হয় উত্তেজনা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেন। আর বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এ সময় দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এর এক পর্যায়ে বিএসসি ইন নার্সিং এর এক নারীর শিক্ষার্থীর মোবাইল ফোন কেরে নেওয়ার চেষ্টা করে ডিপ্লোমা ইন নার্সিং এর এক শিক্ষার্থী।
এনিয়ে পুলিশের উপস্থিতিতেই ভাঙা হয় গেট। শুরু হয় বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুই পক্ষের ইট ছোঁড়াছুঁড়ি। ঘটে হামলা, পাল্টা হামলা, মারধরের ঘটনা। আহত হয় অন্তত ১০ জন। একাধিক নারী শিক্ষার্থীর অভিযোগ, তারা মারধরের পাশাপাশি হন হেনস্থার শিকার।
রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM