বিনয় দেবনাথঃ
আমি কিছুই বলবো না।
আমি আর কিছুই বলবো না.....
বলো-
কথার কি দোষ?
শব্দেরা তো নিষ্পাপ।
কথারা মনে গেঁথে থাকে.....
উগলে দেয় পাপ।
তাই আমি বলছিলাম কথাদেরই বা কি দোষ?
আমি আজ নিঃসঙ্গ.....
একেবারেই নিঃসঙ্গ জীবন।
তবে- তাই হোক
গলা টিপে হত্যা করা হোক সমস্ত কথা.....
আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলুক.....
মেরে ফেলুক দম আটকে আমার নির্বাক প্রেম।
কিছুই বলবো না আমি আর.....
কখনোই বলবো না।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM