রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ২০২৫ সালের এপ্রিল মাসে উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ১২ মে ২০২৫ খ্রিষ্টাব্দ বেলা ১২.০০ টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৩১টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও, আরও ৪৩টি মোবাইল ফোন আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধার করে ইতোমধ্যে মালিকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য যে, এসব ফোন শুধু রাজশাহী মহানগরী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি-নির্ভর কার্যক্রম নাগরিকদের হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা পুলিশের জনসেবামূলক মনোভাবের প্রতিফলন। এমনকি কয়েক বছর আগের হারানো ফোনও উদ্ধার করা হয়েছে। এটি আরএমপির একটি উল্লেখযোগ্য সাফল্য।
তিনি আরও বলেন, হারানো মোবাইল ফিরে পাওয়া নাগরিকদের সামাজিক মাধ্যমে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার আহ্বান জানান, যাতে অন্যরাও সচেতন হন এবং অপরাধীরা সতর্ক বার্তা পায়।
মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই জনবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, পুলিশের এই উদ্যোগে শুধু তাদের হারানো সম্পদই ফিরে পেয়েছেন তা নয় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। তারা আশা করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM