রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৩১ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১৭ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী শেখ মো: মহিদূল ইসলাম (২১), মো: কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০) ও মো: মিজানুর রহমান মিম (২১)। মহিদূল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার মো: জাহঙ্গীর আলমের ছেলে, কৌশিক কাশিয়াডাঙ্গা থানার রাণীদিঘী এলাকার মো: রুস্তম আলীর ছেলে এবং মিজানুর রাজপাড়া থানার নতুন বিল সিমলা বন্ধগেট এলাকার মৃত একরামুলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM