মোক্তার হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের পাঁচ বছরের শিশু মো. আবু বক্কর জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। শিশুটির পেটে অতিরিক্ত পানি জমেছে। দ্রুত চিকিৎসা না পেলে তার জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আবু বক্করের বাবা মো. আবুল কাশেম জানান, শিশুটির চিকিৎসার জন্য প্রায় এক লক্ষ টাকার প্রয়োজন। এরই মধ্যে তিনি নিজের সব সঞ্চয় ব্যয় করে ফেলেছেন। পরিচিতজনদের কাছ থেকেও সহায়তা নিয়েছেন, তবে প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।
শিশুটির পরিবার কয়রা সাংবাদিক ফোরামকে জানায়, হাসপাতালে চিকিৎসা চালিয়ে যেতে অর্থ সংকটে তারা চরম বিপাকে পড়েছেন। এই কঠিন সময়ে মানবিক সহায়তা কামনা করেছেন তারা।
সহৃদয় ও দয়ালু মানুষের সহযোগিতায় হয়তো নতুন করে বেঁচে থাকার সুযোগ পেতে পারে ছোট্ট আবু বক্কর। যে কেউ চাইলে এই শিশুটির চিকিৎসায় সাহায্য পাঠাতে পারেন।
সাহায্য পাঠাতে যোগাযোগের জন্য বিকাশ (পার্সোনাল) নম্বর ০১৯৯০-২৭২৮১২।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM