মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে দারিয়াপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য হাজী মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য মোঃ ইলিয়াস হোসেন, মোঃ আলমগীর খান ছাতু, মোঃ আনসারুল হক, এ কে এম খায়রুল বাসার, ওমর ফারুক লিটন, মোঃ হাফিজুর রহমান হাপি প্রমুখ। পরে কাউন্সিলরদের ভোটে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
মোট ভোটার ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে হাফিজুর রহমান ছাতা প্রতীক ১৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM