মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৯ মে ২০২৫ তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর রাঢীবাড়ি ভাটপাড়া এলাকার দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
খোরশেদ আলম বক্তব্যে বলেন, তিনি কৃতি ফিরোজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং কৃতির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি সর্বদা তাদের পরিবারের পাশে আছেন। তিনি আরো বলেন, সাভার পৌরবাসীর সুখে দুঃখে সকল প্রয়োজনে পাশে থাকবেন। তিনি সাভারের জনগণের কল্যানে উন্নয়ন মূলক কাজ করে সাভারকে আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃতির পিতা অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদুজ্জামান ফিরোজি, মোঃ রাকিব হাসান, রাশেদুজ্জামান বাচ্চু,খান মজলিশ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM