মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল:
রাধা- কৃষ্ণ এর প্রেমকাহিনী আমরা সবাই জানি। কিন্ত তারা কোন গাছে দোল খেতেন বা কোথায় মিলিত হতেন- কোথায় অভিসারে চোখে রাখতেন রাধা কৃষ্ণ যে গাছে দোল খেতেন সেই গাছ সম্পর্কে
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত রাধা-কৃষ্ণের ভক্তদের একটি ঐতিহ্যবাহী পুণ্যস্থান—গুপ্ত বৃন্দাবন। এই গ্রামে প্রতিবছর চৈত্র মাসের ১২ তারিখে প্রায় ৭০০ বছরের পুরনো একটি কালো তমাল গাছকে কেন্দ্র করে জমজমাট বারুণি মেলার আয়োজন করা হয়। শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সব ধর্মের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে।
গুপ্ত বৃন্দাবনের নামকরণ ও কল্পকথা
এলাকার মানুষজনের বিশ্বাস ও বিভিন্ন কল্পকাহিনীর উপর ভিত্তি করে এই গ্রামের নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন। কথিত আছে, কংস রাজার অত্যাচারের কারণে শ্রীকৃষ্ণ রাধা ও ১৫০০ গোপিনীদের নিয়ে পালিয়ে এসে এই স্থানে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে স্থানটি "গুপ্ত বৃন্দাবন" নামে পরিচিত। তবে ঐতিহাসিক তথ্য মতে, এই অঞ্চলের পূর্ব নাম ছিল বৃন্দাবন। ১৫৭৭ সালে বৈষ্ণব ধর্মের প্রচারকরা এখানে গুপ্ত বংশের নিদর্শন পাওয়ার পর জায়গাটির নামকরণ করেন "গুপ্ত বৃন্দাবন"।
স্থানীয় ভক্তরা বিশ্বাস করেন, তমাল গাছের ডালে রাধা-কৃষ্ণ দোল খেতেন ও তাদের অভিসার এখানে অনুষ্ঠিত হতো। গাছটির পাশেই একটি রাধাগোবিন্দ মন্দির এবং বিভিন্ন প্রাচীন মূর্তি ও মন্দির অবস্থিত। প্রতিবছর এখানে বাৎসরিক মেলা ও কীর্তনযজ্ঞ
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM