মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে প্রাইভেট পড়ুয়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন মামলায় আজহারুল ইসলাম ওরফে বাবুক (৪৫) নামে এক শিক্ষক কে গ্রেফতার করেছে র্যাব ১৩।
মঙ্গলবার (০৬মে) সন্ধ্যায় র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোম্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ি জুম্মা পাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম ওরফে বাবুল।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় গত ১৯ এপ্রিল অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী যষ্ট শ্রেণীর প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষণ করেন। এতে বিষয়টি জানাজানি হলে সেই শিক্ষক আজহারুল ইসলাম ওরফে বাবুল পালিয়ে গেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে আজহারুল ইসলাম আজাদ ওরফে বাবুল নামে ওই কুলাঙ্গার শিক্ষক কে নীলফামারীর সদর চড়াইখোলা এলাকায় তাকে গ্রেফতার করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আশরাফুল ইসলামের সাথে কথা তিনি বলেন, কিশোরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিলো। র্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
এবিষয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM