রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: তৌহিদুল ইসলাম কালু (৪৮), মো: সানোয়ার হোসেন ওরফে সুমন (২৮), মো: সাগর ইসলাম (৩৫) ও মো: মাজহারুল ইসলাম আশিক (২২) ।
তৌহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে। সে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী, সানোয়ার হোসেন বোয়ালিয়া মডেল থানার শেখের চক পঞ্চবটি এলাকার মো: বিপুল মোল্লার ছেলে, সাগর ইসলাম একই থানার রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার খোদ্দকমরপুর এলাকার মো: মনোয়ারুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM