মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার মির্জানগর এলাকার এনায়েতপুর বাশবাড়িয়া গ্রামের মো. শামসুল আলম খোকনের স্ত্রী মমতাজ বেগম (৩৮)।
থানা এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় নিয়মিত অভিযান চলাকালীন সময়ে ৪ মে বিকেল ৫ টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া নৌপথের ৪ নং ফেরিঘাটের পল্টুনের উপর থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ৫ মে সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM