তানোর পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার আয়োজনে " সেবা উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে - উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তানোর পৌরসভা কার্যালয় থেকে শুরু করে তানোর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এ উপলক্ষ্যে তানোর পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানোর পৌরসভার মেয়র ইমরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী,কাউন্সিলর তাসির উদ্দিন,রোকনুজ্জামান জনি,লিয়াকত আলী,সংরক্ষিত নারী কাউন্সিলর জুলেখা বেগম,মমেনা আহমেদ , এবং হিসাব রক্ষক আব্দুস সবুর, কর আদায়কারী বিমল সরকার, কার্য সহকারী অহিদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান ও আরো অনেকে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM