রাজশাহী ব্যুরো:
রাজশাহী কলেজে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের কর্মী মো. মাজহারুল ইসলাম আশিক। মঙ্গলবার (৬ মে) দুপুরে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ধরে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। গাইবান্ধা নিবাসী আশিক কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আগে মুসলিম ছাত্রাবাসের আবাসিকে থাকতেন এবং ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতেন। রাজশাহী কলেজ শাখার নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী কলেজ ছাত্রলীগ সভাপতি এবং হত্যা মামলার আসামী রাশিক দত্তের সহকর্মি মাজহারুল ইসলাম আশিক, সে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের তথ্য পাচার ও ১৬ তারিখের হামলায় জরিত থাকায় রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থী ও মহানগর ছাত্রদল তাকে পুলিশের হাতে তুলে দেয় l
সে সাথে তারা কলেজ প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সংশ্লিষ্টদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, আশিকের বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকলেও পূর্বের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM