রাজশাহী ব্যুরো :
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১১ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: মাসুদ রানা পিন্টু (৩৮) ও মো: রফিকুল ইসলাম রফিক (৫৫)। মাসুদ রানা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়ার মো: খোদা বক্সের ছেলে। সে হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, রফিকুল ইসলাম দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। সে দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM