মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের বারিশাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানাগেছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার হয়ে আহত তারিকুল ইসলাম জানান, তার বোন জামাইয়ের বাড়ির পাশে মৃত সেকেন্দার আলী মোল্লার ছেলেদের একটি চাষাবাদের জমি রয়েছে। সেই জমির পাশে ময়লা ফেলা কে কেন্দ্র করে মৃত সেকেন্দার আলী ছেলে সাজ্জাদ মোল্যা,সোহেল মোল্য, রুবেল মোল্যা, বিলায়েত বিশ্বাসের মিজান ও সাজ্জাদের স্ত্রী হাফিজা বেগম আমার বোন মোছাঃ পারভীন বেগম ও স্বামী জালাল মোল্যাকে এলোপাতাড়ি মারপিট করছে। পরে আমি সামনে এগিয়ে গেলে আমাকেও এলোপাতাড়ি মারপিট শুরু করে।
এ বিষয়ে বাড়িতে না থাকায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আহত জালাল উদ্দিন জানান, তার স্ত্রী এবং স্ত্রীর ভাই আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তারা শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলে পরবর্তীতে আইনি পদক্ষেপে যাবেন তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM