মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া এলাকায় নারীদের প্রলোভন দেখিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে তোলা এক ব্যক্তি এলাকাবাসীর হাতে আটক হয়েছেন।
অভিযুক্ত আটক ব্যক্তি খবির মোল্লা (৫০) রিয়াজউদ্দিন পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে এলাকার স্কুলপড়ুয়া মেয়েদের লক্ষ্য করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, খবির মোল্লা এর আগেও একের অধিক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। তার প্রলোভনের শিকার হয়ে ইতিমধ্যে দু’জন কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি আরও দুই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও প্রলোভনের মাধ্যমে তার বাড়িতে ডাকার চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়।
সোমবার (৫ মে) দুপুরে এক ছাত্রী তার বাড়ীতে যেতে চাইলে উত্তেজিত এলাকাবাসী খবির মোল্লাকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বেশ কয়েকজন এলাকাবাসীর দাবি করে বলেন, খবির কুফরী কালামের মাধ্যমে মেয়েদের আকৃষ্ট করে অনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে লিপ্ত থাকেন। এমন অনৈতিক কর্মকাণ্ডে জ ড়িত থাকা খবিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
এব্যাপারে গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবির মোল্লার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM