মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখা স্থানান্তর করে উপজেলা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হাবিব ম্যানশন এর দ্বিতীয় তলায় নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সেনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা।
সোনালী ব্যাংক পিএলসি রাজবাড়ীর (প্রিন্সিপাল অফিসার ) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল হাদীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএননও) মো. নাহিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, ভবন মালিক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিসার) গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার মো. মোতাহার হোসেন।
এ সময় ব্যাংকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আজম আহমাদ।
দোয়া মাহফিলে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।
উল্লেখ্য, কার্যালয়টি উপজেলা চত্বর থেকে স্থানান্তর করে হাবিব ম্যানশন ভবনের দ্বিতীয় তলায় কার্যক্রম শুরু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM