সদরপুর প্রতিনিধিঃ
"বাংলাদেশ প্রেসক্লাব" সদরপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে
৩ মে শনিবার সকাল ১১ টায় সদরপুর থানার সামনে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায়" বাংলাদেশ প্রেসক্লাব" সদরপুর উপজেলা শাখা কার্যালয়ে
সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আবারো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন প্রতিনিধি ও সোনালী টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার শিমুল তালুকদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ইভিনিং নিউজের রাজিব হুসাইন।
দুই বছর মেয়াদি এই কার্যকরী কমিটি আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার সোবাহান সৈকত, সহ সভাপতি দৈনিক দেশের কথা পত্রিকার সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার সংবাদের জেলা প্রতিনিধি সুমী আক্তার, যুগ্ন সম্পাদক দৈনিক প্রথম কথার জেলা প্রতিনিধি ফৌজিয়া আক্তার, অর্থ সম্পাদক রায়হান মিয়া দৈনিক প্রথম কথার উপজেলা প্রতিনিধি দপ্তর সম্পাদক পদে দৈনিক ফরিদপুর মহানগর বার্তা'র সদরপুর প্রতিনিধি সুমন কুমার সাহা। এছাড়াও কার্যকরী সদস্য এই বাংলার শহীদুল ইসলাম শরীফ ও অন্যায়ের প্রতিবাদের আজিজুল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা আগামীতে "বাংলাদেশ প্রেসক্লাব" এর কার্যক্রম গতিশীল করার লক্ষে সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
"বাংলাদেশ প্রেসক্লাব" সদরপুর উপজেলা শাখার নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সদরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা টিভির মোঃ নুরুল ইসলাম, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার মিয়া, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ সাব্বির হাসান, সদরপুর ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশন এর তানভির তুহীন
সহ উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM