শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ মে) দুপুর ৩ টায় বড়বাজারস্থ সালতি কনভেনশন হলে জেলা অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতি এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা জেলার অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত কমিটির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রিজভীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু,জেলা বিএনপি'র সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, সৈয়দ জাহেদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মোতালিব, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইয়েদ আল মামুন শহীদ ফকির, আব্দুল হান্নান তালুকদার, সানাউল হক মাসুম, মেহেদী হাসান খান অন্তরসহ অন্যান্য মিল মালিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM