চোরাকারবারির মোটরসাইকেলের ধাক্কায় নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
নেত্রকোণায় চোরাচালানের তথ্য সংগ্রহ করতে গিয়ে পিছন দিক থেকে চোরাকারবারিদের মটর সাইকেলের ধাক্কায় এক নারী সাংবাদিক নিহতের ঘটনায় মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
গতকাল (২০ সেপ্টেম্বর) বুধবার ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোণা মডেল থানাধীন বাহিরচাপড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম (১৯) এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয়। যার মামলা নাম্বার- ৩১। মামলার পরপরই পুলিশ সুপার ফয়েজ আহমেদ উক্ত মামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামী সনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টীম। তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করা হয় আসামিকে। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকায় অভিযান পরিচালনা করে (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ঘটনায় জড়িত মোঃ জাবির মিয়া ওরফে জাভেদকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাভেদ নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক তালুকদারের পুত্র।
এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাভেদকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারপরও এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM