মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে ফিল্মি স্টাইলে চলে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ এবং মঞ্চ ভাঙচুরের ঘটনা। এতে তিনজন আহত হন। এ সময় মঞ্চে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ছবি ও নামসংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল অভিযোগ করেন, “আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের নেতৃত্বে ৭০-৮০ জন অস্ত্রধারী হামলা চালায়। তারা গুলি ছোঁড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং খেলার মঞ্চে চাঁদ ভাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় ককটেলের আলামত থানার ওসিকে হস্তান্তর করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।”
ঘটনায় আশিক, হিমেল ও মোস্তাফিজ নামে তিনজন আহত হন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খেলার অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত অস্ত্রের মহড়ার খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM