আরএমপি'র কাটাখালী থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১।
রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরী’র কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোসা: জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২)। সে রাজশাহী মহানগরীর কাটখালী থানার মীরকামারী গ্রামের মো: বেল্লাল হোসেনের স্ত্রী।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ৬ টায় আরএমপি’র কাটখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিমটি গতকাল সকাল পৌনে ৭ টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।
উল্লেখ্য আসামি জেসমি খাতুনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও মতিহার থানার ৩ টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM