মে ২, ২০২৫, ১:১৫ এ.এম
গাছের সাথে শত্রুতা, গোয়ালন্দে দূবৃত্তরা কেটে ফেলেছে ফলজ বাগানের অর্ধ-শতাধিক ফলবান চারাগাছ

গাছের সাথে শত্রুতা, গোয়ালন্দে দূবৃত্তরা কেটে ফেলেছে ফলজ বাগানের অর্ধ-শতাধিক ফলবান চারাগাছ
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে এক প্রবাসীর ফলজ বাগানের অর্ধশতাধিক ফলবান চারাগাছ কেটে ফেলেছে দূবৃত্তরা।
বুধবার দিনগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক রফিকুল ইসলাম
সিঙ্গাপুর প্রবাসী। তিনি স্হানীয় মৃত ফজলুল শেখের ছেলে। কষ্টার্জিত টাকায় ভিটে কিনে সেখানে তিনি শখের একটি বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন। তার ছোটভাই আলামিন হোসেন বাগানটির দেখাশোনা করতেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দূবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী রফিকুলের বাগানের ফলজ গাছ আম, জাম, লিচু, পেয়ারা, নারকেল, মাল্টা, বাতাবি লেবু, কমলা, ছবেদাসহ বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলেছে। গাছগুলোর বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে।
প্রবাসীর ছোট ভাই আলামিনের সাথে কথা বলতে চাইলেও তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোন কথা না বলে কৌশলে সেখান থেকে সরে যান।
স্হানীয় শিমুল মোল্লা, নয়ন শিকদারসহ কয়েকজন জানান, এখানে সুন্দর একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন প্রবাসী রফিকুল ইসলাম। চারাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল বেলা তারা দেখতে পান সবগুলো গাছের গোড়া ও মাঝামাঝি হতে গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃনীত একটা কাজ হয়েছে। তবে কে বা কারা কেটেছে এবং কেনই বা কেটেছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM