গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু
মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুুৎস্পৃষ্টে জহির সরদার (৪৮) নামে এক মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুল হক সরদারের ছেলে।
নিহতের স্বজন মো. কামাল জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে বাড়ির পাশের অন্য ঘর থেকে বিদ্যুতের লাইন টেনে নিজ ঘরে আনার সময় জহির সরদার বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM