শ্রমিকের হবে হবেই জয়
বিনয় দেবনাথ :
শক্ত আমার সব পেশীগুলো সারা শরীর ঘামছে ,
ঘামে ভেজা সকল অঙ্গগুলো
লবণ পানিতে ঝরছে ।
ক্লান্তি শরীর ক্লান্ত হয়ে আছে
তবু স্পর্শ করে না আমায়,
ক্লান্ত রবি এই দিনের শেষে
যেন বিদায় নেয় লজ্জায়।
মাথার ঘাম পায়ে ফেলে
চলি আমি দাপটে,
দিনের শেষে ক্লান্ত ঢলে
আসে স্বল্প মজুরী পকেটে।
লুটেরা সব যেন লুটে খায়
দেখে মনে বড় কষ্ট হয়,
শ্রমের মজুরী লাঘব পায়
ওদের নাই যেন লজ্জা ভয়।
যুগ যুগ যেন কেটে যায়
হইনা আমি ক্লান্ত,
নগরে পান্তরে ছুঠি হায়
হইনা কখনো আমি ক্ষান্ত।
শ্রমের বিনিময়ে অন্ন চাই, বস্ত্র চাই-
এ আমাদের পাপের বিনিময়ে নয়-
একদিন সব অন্ধকার বিনাশ হবে ভাই
কুলি-মজুর-শ্রমিকের হবে হবেই জয়।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM