আম পাড়ি
আব্দুস সাত্তার সুমন
বিশাল বিশাল উঁচু গাছ
বাড়ির উঠান মাঝে,
মামার জন্য আম পাড়ি
মধ্য বিকেল সাজে।
পল্লী গাঁয়ের শুদ্ধ আম
খেতে দারুন শখ,
লেবু পাতা কাঁচা আম
ঝাল ঝাল টক।
বৈশাখ মাসে অতি গরম
ঝরে পড়ে ঘাম!
কায়েস মামা আয়েশ করে
পাড়লো কিছু আম।
কাঁচা কাঁচা আম পেড়ে
মাথা গেছে ঘুরে!
আম ভর্তা খেয়ে সবার
প্রাণ গেছে জুড়ে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM