নেত্রকোণা পৌরসভায় ৩টি ফার্মেসীকে জরিমানা
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা পৌরসভায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন নেত্রকোণা যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩ টি ফার্মেসীকে “ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩”এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও অভিযানকালে ফার্মেসীসমূহে নকল-ভেজাল এবং আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং লাইসেন্স এ বর্ণিত শর্ত মেনে ফার্মেসী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।বুধবার (৩০এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। ঔষধ প্রশাসন এবং নেত্রকোনা সদর থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM