আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি:
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধের দাবি এবং জুলাই যুদ্ধে আহতদের সুচিকৎসা ও নিহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানিয়ে মাগুরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন জুলাই গণঅভ্যতনে নিহত শহীদ পরিবার ও বিপ্লবী জুলাই যোদ্ধারা।
২৯ এপ্রিল মঙ্গলবার ২০২৫ জুলাই মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত সুচিত্রা এবং নিহতদের পরিবারকে পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন মোঃ সুমন হোসেন, মনিরুল, শাকিল ও শামীম। তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের অধিকার হরণে বারবার প্রমাণিত হয়েছে একটি দমনমূলক রাজনৈতিক শক্তি হিসেবে, সেজন্য দলটিকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত।
তারা আরও বলেন, জুলাইয়ের ঘটনায় নিহত এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত এবং পূর্ণ পুনর্বাসন পরিকল্পনার দাবি জানান তারা। জুলাই গণঅভ্যুত্থান নিহত আহত পরিবারের পক্ষ থেকে কাজী সাইমুম সিরাজ সদস্য, জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি,ও আরো উপস্থিতি ছিলেন মো: সুমন হোসেন,হাবিবুর রহমান,নাহিয়ান খান নিহাজ,মো: সাজ্জাদ হোসেন, মো: শাকিল এফ এম রুবেল হাসান প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM