গোদাগাড়ীতে গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ২৮ এপ্রিল রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোছাঃ তাজেলা বেওয়া (৫৮), স্বামী-মৃত মতিউর রহমান, সাং-চৌদুয়ার, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় এক জন মহিলা মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং বসতবাড়ী তল্লাশী করে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের বসত বাড়ী থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুড়িয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM