ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে স্বাস্থ্য দিবস পালন
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে "জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত " প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে সিএন্ডবি ঘাট এলাকায় এ র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ এর সঞ্চালনায় ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হায়দার আলী খান, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারুক মিয়া, ফরিদপুর সিএন্ডবি ঘাট সুখপাখি কেন্দ্রের কর্মকর্তা মুঞ্জিলা খাতুন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট চাঁদনী আক্তার, প্যারামেডিক রূপা মন্ডল, শামীমা আক্তার, পিয়ার এডুকেটর শাহিদা পারভিন, পারভিন আক্তার, আলেয়া বেগম, ঝুমুর আক্তার প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা, যৌনপল্লীর যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সিএন্ডবি ঘাটের প্রধান প্রধান সড়ক, সিএন্ডবি ঘাট যৌনপল্লীর প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM