গোয়ালন্দে সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিভোক্ষ ও মানববন্ধন
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে দৌলতদিয়া মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে দৌলতদিয়া মাছ বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা-খুলনা মহাসড়কের মাছ খোলায় বিক্ষোভ ও মানববন্ধনে কয়েক শতাধিক মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতদিয়া মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আনু খাঁ, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির কেন্দ্রীয় সদস্য আসলাম মোল্লা, মৎস্য আড়ৎদার মো. রেজাউল, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইছাক সরদার, সাধারণ সম্পাদক মো. অসেল বেপারী, মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম, মোহাম্মদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, বিগত বছরগুলোতে আমরা শতকরা ১ টাকা করে খাজনা দিয়েছি। হঠাৎ করে কিছু অসাধু ইজারাদার শতকরা ৫ টাকা হারে খাজনা নেয়া শুরু করেছে। আমাদের দাবি, আমরা পূর্বে যেভাবে শতকরায় ১ টাকা করে খাজনা দিয়েছি এখনো তাই দিবো। তারা আরও বলেন, নতুন ইজারাদার দেওয়ান ফরিদের লোক দাবি করে, শতকরা ৫ টাকা হারে জোর করে খাজনা আদায় করছেন।
বিক্ষুব্ধ জেলে, মাছ ব্যবসায়ী ও আড়ৎদাররা বিক্ষোভ করে বলেন, আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত ও নির্যাতন আমরা সহ্য করব না। এতো বেশি খাজনা নিলে আমরা এ বাজারে আর মাছ আনবো না। দরকার হলে পাটুরিয়া বাজারে নিয়ে মাছ বিক্রি করবো। অতিরিক্ত খাজনা বন্ধে এসময় তারা জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM