গোয়ালন্দে গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে স্বাস্থ্য দিবস পালন
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে "জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত " প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, ম্যানেজার (শিক্ষা) শেখ রাজীব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহেদা আক্তার, স্বাস্থ্য সহকারি হাফিজা সুলতানা, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন, গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রূপা রানী কুন্ডু, মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প্যারামেডিক মো. সাব্বির, মোছা: খাদিজা খাতন প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা, যৌনপল্লীর যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে রালীটি দৌলতদিয়া রেলস্টেশন, যৌনপল্লীর প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM