রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড চনপাড়া ইউপি সদস্য শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সমশের উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন এলাকার
হাসমত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ৫ আগষ্টের পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার রাতে পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শমসেরকে বিস্ফোরক আইনের মামলা ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM