গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ীর গোয়ালন্দে "গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন" নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ ২৫শে এপ্রিল শুক্রবার বিকেলে গোয়ালন্দ বাজার মসজিদ সংলগ্ন মৃধা প্লাজায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের অনুষ্ঠিক কার্যক্রম ঘোষণা দেয়া হয়।
দৈনিক কালবেলা গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৮জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দৈনিক কালবেলার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম'কে সংগঠনের আহবায়ক এবং দৈনিক মানবজমিন গোয়ালন্দ প্রতিনিধি ও এশিয়ান টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মোঃ সুজন খন্দকার'কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়াও এই কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি সোহেল রানা চৌধুরী ও দৈনিক সকালের সময় প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমির কান্তি বিশ্বাস। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম ও রাজবাড়ী সার্কেল এর পরিচালক তাইফুর রহমান তুষার, ও দৈনিক বাংলাদেশ সমাচারের রাজবাড়ী জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী । এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, দৈনিক আলোকিত সকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক লাখোকন্ঠ প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমন শেখ, দৈনিক প্রতিদিনের কাগজ প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি,মোঃ নাজমুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, Daily Bangladesh update প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি, মেহেদী হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রনি, দৈনিক সংবাদ দিগন্ত প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মিজান, চ্যানেল A1 এর রাজবাড়ী জেলা প্রতিনিধি বাবলু শেখ, দৈনিক জবাবদিহি গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সোহেল রানা, মুখপত্র দি ক্রাইম ওয়াজ রিপোর্ট এর রাজবাড়ী জেলা প্রতিনিধি উসমান গনি। আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM