নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা বার ভবণের নীচ তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিয়াউদ্দিন খান জিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মাসুদ রানা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীরী ফোরামের সহ সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি এডভোকেট আব্দুল লতিফ তালুকদার ও নুরুল হক,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ডুলার নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাকসুদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কে আর খান পাঠান প্রমুখ।
এছাড়াও স্থানীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জজকোর্টে সরকারি কৌশলী এডভোকেট মাহফুজুল ইসলাম, অতিরিক্ত সরকারি কৌশলী এডভোকেট আব্দুর রাজ্জাক, সাবেক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু,
আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম খোকন, এডভোকেট আব্দুর রকিব বাবুল, এডভোকেট নুরুল কবির রুবেল, এডভোকেট মোশাররফ হোসেন তমাল প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM