পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী :
আজ ২৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় মনোযোগ সহকারে সকল মতামত শোনেন এবং সমস্যাগুলোর যৌক্তিকতা বিবেচনায় তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা আন্তরিক থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM