রাজশাহীর সেই চার বখাটের ২ জন গ্রেপ্তার।
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীর সার্কিট হাউস সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
ঘটনার পরদিন বুধবার সকালে আরএমপির ফেসবুক পেজে চারজন অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন, নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)।
এর আগে, বুধবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডডি মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে। তাদের এ আচরণে বিব্রত হন পথচারী নারীরা। বিষয়টি জানাজানি হতেই পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং রাতেই অভিযান শুরু করে।
আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, “নারীদের হয়রানির ঘটনায় শুধু গ্রেপ্তারই নয়, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। এরপর দুজন গ্রেপ্তারও হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বখাটেদের ধরতে অভিযান চলছে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM