জয়পুরহাটের জাতীয় পার্টি নেতা জেহেরুল হাসান ফরহাদ আর নেই ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি :
জয়পুরহাটের জাতীয় পার্টি নেতা জেহেরুল হাসান ফরহাদ ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহ…. রাজেউন)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার বাড়ি জয়পুরহাট শহরের মাস্টারপাড়া এলাকায়। তিনি বীর মুক্তিযোদ্ধা শেখ সুবেদ আলীর ছেলে ছিলেন।
জেহেরুল হাসান ফরহাদ জাতীয় পার্টির যুব সংহতি সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
বুধবার বাদ যোহর বিএডিসি এলাকার মসজিদে জানাযা শেষে ধানমন্ডি সরকারি কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় অংশ নেয়, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জাতীয় পার্টি নেতা তিতাস মোস্তফা, কবিরুল ইসলাম রানা, রিপন হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ময়না খন্দকার, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় তার জন্য দোয়া ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM